• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কাউখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১৪:২১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে কাউখালীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

পিরোজপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে আজ শনিবার বিকেলে কাউখালী উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগ অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আবদুস শহীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ খান খোকন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রফিকুল ইসলাম পলাশ শিকদার প্রমুখ।