• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২২, ১২:২৭ অপরাহ্ণ
বাকেরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দানিসুর রহমান লিমন-
প্রধানমন্ত্রী আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার প্রতিবাদে বরিশালের বাকেরগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) বিকেল ৫ টায় বিক্ষোভ মিছিলটি সরকারি বাকেরগঞ্জ কলেজ থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামীলীগ কার্যালয় গিয়ে শেষ হয়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়ার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্না, সৈয়দ আনোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, জেলা পরিষদের সাবেক সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, পাদ্রীশিবপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু, ভরপাশা ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান খান খোকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, পৌর ছাত্রলীগ সভাপতি কাওসার হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি শেখ মিরাজ প্রমূখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা ছাত্রদল সাধারণ সম্পাদক কর্তৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সব বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি আবারও সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন তারা।