• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২২, ০৭:৩৮ পূর্বাহ্ণ
হিজলায় দু’দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলায় তথ্য অফিস বরিশাল এর আয়োজনে দুই দিনব্যাপী শিশুমেলার উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ।আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেয়া স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে মেলার স্টল ফিতা কেটে উদ্বোধনকালে সাংসদ পংকজ নাথ তার বক্তব্যে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এরাই গর্বের দেশ ও জাতিকে এসকল শিশুদেরকে লেখাপড়ার পাশাপাশি বাংলাদেশের ইতিহাসকে জানান দেয়ার জন্যই সরকারের এই কর্মসূচি।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, জাকির হোসেন পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল,বরিশাল, হিজলা থানা অফিসার ইনচার্জ ইউনুস মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য উপাদক্ষ শাহজাহান তালুকদার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন ও নাজমা বেগম।