আজ (০৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা কমিটির উদ্যোগে “গঙ্গা তিস্তা মেঘনা যমুনা নদীর ব্যবস্থাপনা ও পানির ওপর কৃষক আদিবাসীদের অধিকার” শীর্ষক আলোচনা সভা বিকাল ৫ টায় ফকিরবাড়ি রোডস্থ পার্টি অফিসে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পলিটব্যুরো জেলা পার্টি সভাপতি নজরুল হক নীলুর সভাপতিত্বে, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নদী গবেষক রফিকুল ইসলাম,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক এড.টিপু সুলতান, বিশেষ বক্তা হিসেবে ছিলেন কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ,অতিথি বক্তা ছিলেন এড.হিরণ কুমার দাস,অধ্যাপক মোতালেব হাওলাদার।
উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আনিচুর রহমান সবুজ,সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম তালুকদার, পঙ্কজ ঘোষ, শামিল শাহরোখ তমাল,সম্রাট মজুমদার প্রমুখ।
বক্তারা বলেন, আজ কৃষক এবং আদিবাসীদের নদীর উপর অধিকার নেই, সেচের পানি না পেয়ে কৃষককে আত্মহত্যা করতে হয়,ক্ষমতাসীনরা কৃষক, আদিবাসীদের অধিকার নিয়ন্ত্রণ করতে চায়।
নদী এবং পানির উপরে কৃষকের অধিকার প্রতিষ্ঠা করে, নদী দূষণ,দখল ও ভাঙ্গন রোধ করার দাবি জানান।
বক্তারা আরো বলেন, বরিশাল নগরের মধ্যে প্রবাহিত যে সাতটি খাল খনন এবং সংস্কারের উদ্যোগ সরকারের পানি মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে তা দ্রুত বাস্তবায়ন করতে হব, এক্ষেত্রে পানি মন্ত্রণালয় এবং বরিশাল সিটি কর্পোরেশন এর মধ্যে কোন কোন ধরনের দ্বন্দ্ব ও রশি টানাটানি জনগণ মেনে নেবে না।