স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত নিয়েছে। এতে আহত হয়েছেন আরো একজন।
আজ শনিবার (০৪ জুন) রাতে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামে এ দূর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো: নাসির উদ্দিন সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরতলীর বেদগ্রামের মৃত কানছু চৌধুরীর ছেলে মজনু চৌধুরী (৪৫) ও একই এলাকার মৃত ছরো মোল্লার ছেলে জাকির মোল্লা (৫৫)। গুরুতর আহত হয়েছেন মৃত চিত্ত বিশ্বাসের ছেলে শিবু বিশ্বাস (৪৪)।
ওসি শেখ মো: নাসির উদ্দিন জানান, গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনী প্রচারনা শেষে নিহত ও আহতরা মোটর সাইকেলে করে ঘটনাস্থলে লিংক রোড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে উঠছিলেন। এসময় রাজীব পরিবহনের দ্রুতগামী যাত্রীবাহী একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাসাস্থলে মোটর সাইকেলের আরোহী মজনু চৌধুরী ও জাকির মোল্লা মারা যান। অপর আরোহী শিবু বিশ্বাস মারাত্মক আহত হন।
পরে খবর গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থল গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। মারাত্মক আহত শিবু বিশ্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।