• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কোভিড ১৯ প্রতিরোধে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২২, ১১:৩৫ পূর্বাহ্ণ
কোভিড ১৯ প্রতিরোধে মতবিনিময় সভা

মাসুদ রেজা ফয়সাল
বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে কোভিড ১৯ প্রতিরোধে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল এগারটায় বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম লিটু মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বামনা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মর্তুজা আহসান, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারন সম্পাদক জসীম পিন্টু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, বামনা প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন দুলাল,সাধারন সম্পাদক নাসির মোল্লা, কোভিড-১৯ প্রতিরোধের উপর বিস্তারিত আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিল আল মামুন, দি হাঙ্গার প্রজেক্ট বরগুনা জেলা সমন্বয়কারী দেবাশীষ কর্মকার, বামনা উপজেলা সমন্বয়কারী হাসিবুর রহমান প্রমুখ।
সভায় কোভিড ১৯ প্রতিরোধে করনীয় ও বুষ্টার ডোজ গ্রহনে উদ্বুদ্ধ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।