মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে দৈনিক যায়যায়দিন’র ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৬ জুন) বিকালে যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে মির্জাগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ফারুক খানের সভাপতিত্বে ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি অমিতাভ দাস অপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি উত্তম গোলদার, মো. কামরুজ্জামান বাধঁন, সাধারণ সম্পাদক মো. সোহাগ হোসেন প্রমুখ। এসময় দৈনিক গণজাগরণ প্রতিনিধি মো. নাসির উদ্দীন মাষ্টার, মানবকণ্ঠ প্রতিনিধি আবদুল ওয়াদুদ, মুক্ত খবর প্রতিনিধি মো. সিদ্দিকুর রহমান, সংবাদ প্রতিনিধি মো. আবদুর রহিম সজল ও ইনকিলাব প্রতিনিধি মেহেদী হাসান মুবিন প্রমূখ উপস্থিত ছিলেন।