• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে সাহানারা আবদুল্লাহর২য় মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ০৮:০৯ পূর্বাহ্ণ
উজিরপুরে সাহানারা আবদুল্লাহর২য় মৃত্যু বার্ষিকী পালিত

বরিশালের উজিরপুরে সাবেক চীফহুইপ, পাবর্ত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহর সহধর্মিণী, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদেক আব্দুল্লাহর মাতা কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহানারা আবদুল্লাহর২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার ০৭ জুন সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের স্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের উদ্যোগে স্মরণ সভা, মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, যুগ্মসম্পাদক ও ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, পৌর আওয়ামীলীগের সভাপতি তাপস রায়, সাধারন সম্পাদক রিপন মোল্লা,শ্রমিকলীগের যুগ্ম-আহব্বায়ক শিপন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিজানুর রহমান রনি খান প্রমুখ। এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ। স্মরণ সভা শেষে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আব্দুল্লাহ’র রুহের মাগফেরাত কামনা করে এবং আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ সুস্বাস্থ্যে দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন উজিরপুর বন্দর মসজিদের ইমাম মাওলানা মোঃ মনির হোসেন।