• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ১০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ০৮:১১ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে ১০ মণ নিষিদ্ধ পলিথিন জব্দ, ২৫ হাজার টাকা জরিমানা

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ১০ মণ (৩’শ ৭৩ কেজি) নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এসময় অভিযুক্ত এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের নেতৃত্বে পশ্চিম সুবিদখালী এলাকার আজাদ আকনের ছেলে আমির হোসেনের গোডাউনে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা।

অভিযানের সময় মালিক আমির উপস্থিত না থাকায় তার মা আমেনা বেগমকে (৪০) বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (ক) ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মির্জাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত পলিথিন পুড়িয়ে ফেলা হয়।