• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ১৪:১০ অপরাহ্ণ
কুমিল্লা’য় ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা বরুড়ায় মোস্তফা (২৫) যুবকের লাশ উদ্ধার করেছে বরুড়া থানা পুলিশ।

মঙ্গলবার উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা (বটতলা) পশ্চিম অংশে ধানের মাঠের পাশে ডোবা থেকে লাঁশ উদ্ধার করা হয়।

মোস্তফা উপজেলার চিতড্ডা ইউপি’র ওড্ডা গ্রামের আবু তাহেরের ছেলে। নিহত যুবক পেশায় রাজমিস্ত্রি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে দুই বন্ধুর সাথে পার্টি করার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরিবারের লোকজন মোস্তফা তার বন্ধুদের সাথে আছে মনে করে রাতে খোঁজ নেয়নি। সকালে গ্রামের পশ্চিমে কৃষি জমির ডোবাতে কে বা কাহারা লাশ দেখে চিৎকার করলে গ্রামের মানুষ ছুটে এসে পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে চিতড্ডা ইউপি চেয়ারম্যান জাকারিয়া বলেন,আমাকে বিষয়টি থানা থেকে ওসি জানিয়েছে। ঘটনাস্থলে এসে দেখি ডোবাতে মোস্তফার লাশ পড়ে আছে।

এ বিষয়ে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন-খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে।