গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সদস্য করিম লস্করের স্ত্রীর বিরুদ্ধে প্রতিবেশির সিদ্ধ ধান ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়ে বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকালে বার্থী গ্রামের ছিদ্দিক ফকিরের স্ত্রী শিউলি বেগম অভিযোগ করে বলেন, সোমবার সকালে ধান সিদ্ধ করে প্রতিবেশি আব্দুল কাদের লস্করের বাড়ির উঠানে রোদে শুকাতে দেই। ওইদিন দুপুরে ওই বাড়িতে প্রবেশ করে ইউপি সদস্য করিম লস্করের স্ত্রী রীনা বেগম রোদে শুকাতে দেয়া প্রায় ৫/৬ মন ধান ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়ে হুমকি প্রদান করে চলে যায়। করিম লস্কর ইউপি সদস্যে হওয়ার পর থেকেই তার স্ত্রী প্রতিবেশি ওই পরিবারটির উপর অত্যাচার চালিয়ে আসছে বলেও তারা অভিযোগ করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে ইউপি সদস্যের চাচাতো ভাই আব্দুল কাদের লস্করের স্ত্রী শিরিনা বেগম বলেন, প্রতিবেশি শিউলি বেগমের ধানের পাশাপাশি আমার ধানও ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে ইউপি সদস্যের স্ত্রী রীনা। তবে অভিযোগটি সম্পূর্ন মিথ্যে বলে দাবী করেছেন ইউপি সদস্যের স্ত্রী রীনা বেগম।