• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে দুই মাদকসেবীর কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ১০:৫৪ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের মধ্যে ঢুকে মাদক সেবন, বহন ও জনশৃংখলা ভঙ্গ করায় দুই মাদক সেবীকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
দন্ড প্রাপ্তরা হলো- উপজেলার গোবর্ধন এলাকার আবিদ হোসেন হৃদয় ও আগৈলঝাড়া উপজেলার গৈলা এলাকার নাসির উদ্দিন মুন্সীর পুত্র সাব্বির হোসেন। এরমধ্যে আবিদ হোসেনকে ২১ দিন ও দুই হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও সাতদিন বিনাশ্রম কারাদন্ড এবং সাব্বির হোসেনকে ১০ দিন ও পাঁচ’শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুইদিন বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স।
গৌরনদী মডেল থানার এসআই সুশান্ত কুমার জানান, মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।