• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালের মেয়র প্রার্থী মৃনালকান্তি রায় চৌধুরী পপা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ০৪:০৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন মেয়র নির্বাচন থেকে সরে দাঁড়ালের মেয়র প্রার্থী মৃনালকান্তি রায় চৌধুরী পপা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : আসন্ন গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র পদ থেকে সরে দাঁড়ালের মেয়র প্রার্থী মৃনালকান্তি রায় চৌধুরী পপা।

আজ সোমবার (০৬ জুন) রাতে নিজ বাড়ীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনার অবগত আছেন যে, আমি ১৫ জুন গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে জগ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অবতির্ণ হয়েছি। আজ সন্ধ্যা পযর্ন্ত আমার নির্বাচনী প্রচারনা অব্যাহত ছিল।

তিনি বলেন, আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভা নেত্রী গত রবিবার সকালে একটি এসএমএস করেন। ম্যাসেজটি এমন ছিল পপা তুমি আমার সাথে দেখা করো, তোমার সাথে আমি চা খাবো। ম্যাসেজে আমাকে চায়ের দাওয়াত দেন। আমি তাক্ষনিক ভাবে সিদ্ধান্ত নেই আমার এখনি যাওয়া উচিত। আমি আমার সমর্থক, পরিবারের সদস্য কাউকেই কিছু না বলে আমি গতকাল রবিবার দুপুরে ঢাকায় যাই।

পপা আরো বলেন, আজ সোমবার সকালে আমি নেত্রীর সাথে দেখা করি। এসময় নেত্রীর প্রধানমন্ত্রীর সাথে গোপালগঞ্জ পৌরসভার নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে কথা হয়। আমি বুঝতে পারছিলাম নেত্রী মুখ ফুটে কিছু বলতে পারছিলেন না। অনেক কথার পরে নেত্রী আমাকে বলেন আমার চাচার দিকে একটু খেয়াল রেখো। তখন আমি নেত্রীর কাছে কিছু বলে আসিনি, বলেছি আমি চিন্তা করে দেখবো।

মেয়র প্রার্থী আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবারের সদস্যরা রক্তের বিনিময়ে এই দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর পরিবারের রক্তের ঋণ শোধ করার সুযোগ পেয়েছি তা আমি হাতছাড়া করতে চাইনি। তাই আমি শেখ পরিবারের সদস্য মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আজ থেকে মেয়র নির্বাচন থেকে সড়ে দাঁড়াচ্ছি। আমি আজ থেকে ব্যক্তি রকিব নয়, নেত্রীর চাচা শেখ রকিবের পক্ষে প্রচারনা চালাবো। আমার কর্মী সমর্থকদের তার পক্ষে কাজ করার জন্য আহবান জানাচ্ছিন। যারা আমাকে ভোট দিতেন তাদের আহবান করছি তারা প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিবকে ভোট দিন। সারা পৌরবাসীর কাছে একই আবেদন করছি।

সংবাদ সম্মেলনে তিনি অন্য প্রার্থীর প্রতি আহবান জানিয়ে বলেন, আপনার যদি মনে করেন তাহলে নেত্রীর সাথে দেখা করবেন। নেত্রীর কাছে যান, নেত্রীর মনের ইচ্ছাটা জানুন। তারপর আপাদের যা বিবেচনা হয় তাই করুন।

এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন। #