বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে অগ্নিকান্ডে একটি পরিবারের ২টি গরু পুড়ে মারা গেছে।
সোমবার (৬ জুন) রাতে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের হেমায়েত হাওলাদার প্রতিদিনের মত সোমবার রাতে মশা তাড়ানোর জন্য তার গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে রাখেন। কয়েলের আগুনে হঠাৎ তার গোয়াল ঘরটি ভস্মিভূত হয়। আগুনে তার গোয়াল ঘরে থাকা সিকল দিয়ে বাঁধা ২টি গরু পুড়ে মারা যায়। এতে তার ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হেমায়েত হাওলাদার বলেন, তিনি টাকা ধার করে দুটো গরু কিনছিলে কোরবানির ঈদে বেচার জন্য। সেই গরু বিক্রি করে তার ৫ বছরের নাতির ফুসফুসে ছিদ্রের অপারেশন করানোর কথা ছিলো। কিন্তু তার শেষ সম্বল পালিত গরু দুটি আগুনে পুরে স্বপ্ন শেষ হয়ে হয়ে গেছে। এখন কি করে তিনি তার নাতির অপারেশন করাবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেন।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ অালাউদ্দিন মাসুদ জানান, তিনি যতদ্রুত সম্ভব মৃত গরু দুটির পোস্টমর্টেম রিপোর্ট তৈরী করবেন।
উপজেলা নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল বলেন, আমাদের কেউ এখন পর্যন্ত অবহিত করেননি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলেও জানান।