গৌরনদী প্রতিনিধি \ কারো রং তুলিতে পদ্মা সেতু কেউ একেঁছে জাতীয় পতাকা এভাবেই একেক জন শিশুর রং তুলিতে ফুটে উঠেছে বাংলার প্রকৃতি, ইতিহাস-ঐতিহ্য সহ নানান বিষয়।
বরিশালের গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সোমবার দিনব্যাপী এমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার সাত ইউনিয়ন এবং পৌরসভা থেকে মোট আটজন প্রতিযোগী অংশগ্রহন করেন। সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা নাদিরা আফরিন জানান, আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে বিজয়ীকে জেলায় প্রতিযোগীতার জন্য পাঠানো হবে।