• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হতাশ না হয়ে জীবনকে উপভোগ করতে হবে : ববি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২২, ০৯:৪৩ পূর্বাহ্ণ
হতাশ না হয়ে জীবনকে উপভোগ করতে হবে : ববি উপাচার্য

সানজিদা ইসলাম, ববি প্রতিনিধি
কাউন্সিলিং এবং মোটিভেশন মানসিক চাপকে কমিয়ে দেয় । হতাশ না হয়ে জীবনকে উপভোগ করা শিখতে হবে । জীবনে সমস্যা থাকবেই । পারস্পারিক আলোচনার মাধ্যমে তার সমাধান করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ ছাত্র পরামর্শ ও অনুপ্রেরণা ‘ বিষয়ক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন এসব কথা বলেন।

আজ (৭ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে উপাচার্য আরো বলেন, হতাশা দুর করতে একে আপরের প্রতি সহমর্মী ও সহনশীল হতে হবে। প্রত্যেককে সমাজ পরিবর্তনে একজন চেইঞ্জ এজেন্ট হিসেবে ভূমিকা রাখতে হবে এবং সকলে একসাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে ।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্র আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড . মোঃ বদরুজ্জামান ভূঁইয়া । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড . তারেক মাহমুদ আবীর ।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার । এছাড়াও দিনব্যাপী এ কর্মশালায় আরও আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড . মোঃ মুহসিন উদ্দীন , প্রক্টর ড . মোঃ খোরশেদ আলম , ছাত্র – শিক্ষক কেন্দ্রের পরিচালক জ্যোতির্ময় বিশ্বাস ও উপ – পরীক্ষা নিয়ন্ত্রক সাযযাদ উল্লাহ মোঃ ফয়সাল । কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ২৪ টি বিভাগের ৪৮ জন ছাত্র উপদেষ্টা ও ২৪ টি বিভাগের ২ জন করে শিক্ষার্থী প্রতিনিধি উপস্থিত ছিলেন । এছাড়াও কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপ – রেজিস্ট্রার , দপ্তর প্রধানসহ কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

এদিকে সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে অনুষ্ঠিত হবে মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা । সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য প্রফেসর ড . মো . ছাদেকুল আরেফিন । শেখ হাসিনা হলের প্রভোস্ট ড . রেহানা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. মোঃ বদরুজ্জামান ভূঁইয়া এবং মূখ্য আলোচক থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজীর আহমেদ তুষার ।##