কামরুল সিকদার চরফ্যাশন থেকে
স্মল হোল্ডার এগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রজেক্ট (এস এ সি পি )আওতায় 2 দিনব্যাপী প্রশিক্ষণ চলছে । আজ বুধবার থেকে চরফ্যাশন উপজেলা কৃষি অফিস হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন ।প্রশিক্ষক হিসেবে জুনিয়র মনিটরিং এন্ড রিপোর্টিং স্পেশালিস্ট মিয়া মোঃ সানোয়ার হোসেন ও জুনিয়ার ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মোঃ আশরাফুল ইসলাম প্রশিক্ষণ প্রদান করেন ওই সময় চরফ্যাশন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সানাউল্লাহ আজম সহ লিড ফার্মার রা উপস্থিত ছিলেন ।