মো. ইসমাইল ভোলা।।
ভোলা শহরের মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাজার এলাকায় অটো ও সিএনজি চালকদের ওপর হামলা ও চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পদলন করা হয়েছে। আজ বুধবার (৮ জুন) দুপুর ১২ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে সিএনজি, আটো, মোটরবাইক ও হালকাযান শ্রমিক আন্দোলনের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে শতাধিক অটো চলক অংশগ্রহণ
করেন। মানববন্ধন শেষে তাঁরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা উত্তরের সভাপতি এইচ এম ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম মোরশেদ, উপদেষ্টা মাওলানা মো. তরিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. পারভেজ ও সিএনজি, আটো, মোটরবাইক ও হালকাযান শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এলাকায় আটো চালকদের কাছ থেকে বাস মালিকদের নেতৃত্বে একটি চক্র চাঁদা তুলছেন। আটো চালকরা চাঁদা দিতে না চাইলে তাদেরকে মারধর করে এবং অটো ভাঙচুর করেন।
বক্তারা আরো বলেন, জনবান্ধব অটো ও সিএনজি গাড়িগুলো পৌরসভা থেকে লাইসেন্স নিয়ে বহু বছর ধরে ভোলার বিভিন্ন অলি গলি প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষের সেবা দিয়ে যাচ্ছে। কিছু দিন যাবত ভোলার বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারির দোকানের আশেপাশের এলাকায় একটি চাঁদাবাজ চক্র অটো সিএনজি চালকদের ওপর লাঠি রড দিয়ে হামলা করছে। এমনকি গাড়ি ভাঙচুর ও মারধর করে এবং যাত্রী নামিয়ে দিয়ে তাদের কাছ থেকে ২০০- ৩০০ টাকা চাঁদা আদায় করে। আবার কারো কাছ থেকে মোটা অংকের চাঁদা দাবী করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আটকিয়ে রাখে। প্রশাসনের অগোচরে চাঁদাবাজ চক্রটি অটো চালকদের ওপর নির্যাতন ও চাঁদাবাজি করে যাচ্ছে।
কাজেই প্রশাসনের নিকট অনতিবিলম্বে এই চক্রটিকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
মানববন্ধনে আসা মেহেদী হাসান নামের এক অটো চালকের বৃদ্ধ মা বলেন, গত কালকে (মঙ্গলবার) বাসস্ট্যান্ডে তাঁর ছেলের কাছ থেকে অটো নিয়ে যায়। সেখকার কিছুলোক তাঁর ছেলের অটোটি ভাঙচুর করে। সেই অটোটিই ছিল তাদের সংসার চলানোর একমাত্র উপায়। তিনি জেলা প্রশাসকের কাছে এর সঠিক বিচার দাবি করেন।
ভোলা বাসমালিক সমিতির ডিপো কর্মকর্তা মো. আকতার হোসেন মঞ্জু বলেন, মহা সড়কে থ্রি-হুইলার যান চলাচলে হাইকোর্ট নিষেধাজ্ঞা থাকা সত্যেও ভোলার অচঞ্চলিক মহাসড়কে সেটি মানা হচ্ছে না। এদের অনিয়ন্ত্রিত চলাচলের কারনে বাসচালকদের প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হতে হয়। প্রশাসন এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় আমরা এদেরকে মহা সড়কে চলাচল করতে বাঁধা সৃষ্টি করছি। এখানে কাউকে মারধর ও কারো কাছ থেকে চাঁদা নেয়া হয় না। হয়তো প্রশাসন এদের নিয়ন্ত্রণ করুক না হয় আমরা বাস বন্ধ করে দিক।