• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২২, ০৭:২০ পূর্বাহ্ণ
ইতালী আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মত বিনিময় সভা

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমে প্রবাসে দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ সহ ,আগামী দিনে সাংগঠনিক কার্যক্রম নিয়ে যুবলীগ,মহিলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবক লীগ,রোম মহানগর আওয়ামী লীগ,শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সম্পাদক ,শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা করেছে ইতালি আওয়ামী লীগ। ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এ সময় ইতালী আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল বলেন আমাদের সজাগ থাকতে হবে দলের সুদিনে যাতে নব্য হাইব্রীডরা দলের ক্ষতি না করতে পারে। তিনি বলেন দেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রবাসে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করতে হবে। সবাইকবে সরকারের উন্নয়ন ও সফলতা বেশী বেশী প্রচার করার আহবান জানান। ইতালী আওয়ামী লীগের সভাপতিকে কাছে পেয়ে নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেন। প্রান ফিরে পায় ইতালি আওয়ামী লীগ। বাংলাদেশ থেকে সকলের জন্য জোষ্ঠি ফল লিচু নিয়ে আসেন জনাব ফরাজী।