• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ছিনতাই মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৮, ২০২২, ১৬:০৪ অপরাহ্ণ
দুমকিতে ছিনতাই মামলায় যুবলীগ নেতা শ্রীঘরে!

পটুয়াখালী (দুমকি)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে গৃহবধুর ব্যাগ ছিনতাই মামলায় যুবলীগ নেতা মতিউর রহমান লিটনকে জামিন না মঞ্জুর করে শ্রীঘরে প্রেরণ করেছে আদালত।
বুধবার (৮ জুন) সকালে পটুয়াখালীর চীফ জুডিশিয়াল মেজিষ্ট্রট আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত আসামী মতিউর রহমান লিটনের জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরন করেন। লিটন পটুয়াখালী জেলার দুমকি উপজেলাধীন লেবুখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি ঐ ইউনিয়নের আঠারগাছিয়া এলাকার নেছার শিকদারের ছেলে।
মামলার বিবরনে জানা যায় , আসামী মতিউর রহমান লিটন একই এলাকা আঠারোগাছিয়া গ্রামের মোঃ শাখাওয়াত হোসেনের স্ত্রী বাদী রুবিনাদের সাথে পারিবারিক বিরোধের জেরে প্রায়শঃই রুবিনাকে আজেবাজে কথা বলে উত্ত্যক্ত করতেন। ঘটনার দিন চলতি বছরের ২৩ এপ্রিল শনিবার, রুবিনা একটি সংস্থা থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে বাড়ি ফেরার আসামী মতিউর রহমান লিটন তার পথরোধ করে টানা হ্যাচরা, স্পর্শকাতর যায়গায় হাতাহাতি শুরু করে। নিরুপায় হয়ে বাদী ডাক চিৎকার দিলে পথচারী লোকজন ছুটে আসতে দেখে আসামী লিটন রুবিনার গলায় থাকা ১ভরি ওজনের চেইন ও ভ্যানিটিব্যাগে থাকা ৫০ হাজার টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়।
এঘটনায় রুবিনা স্থানীয় ভাবে বিচার না পেয়ে পটুয়াখালীর বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। গতকাল বুধবার মামলার ধার্য্য তারিখে আসামী লিটন আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নাকচ করে কারাগারে প্রেরন করেছেন।