• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে গাফফার চৌধুরীর শোক সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২২, ১৫:১১ অপরাহ্ণ
বরিশালে গাফফার চৌধুরীর শোক সভা

বরিশালে গাফফার চৌধুরীর শোক সভা অনুষ্ঠিত।
আজ বৃহঃস্পতিবার (০৯ জুন) নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরী উদ্যোগে বিকেল ৫ টায় লাইব্রেরি লাইব্রেরি মিলনায়তনে প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট আব্দুর গাফফার চৌধুরীর শোকসভা অনুষ্ঠিত হয়,এতে সভাপতিত্ব করেন নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা নজরুল হক নীলু,সঞ্চালনা করেন জ্যোতির্ময় চক্রবর্তী রতন। সভার শুরুতে সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এবং আবদুল গাফফার চৌধুরীর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের শ্রদ্ধা নিবেদন করা হয়।
শোক সভায় বক্তব্য রাখেন, প্রবীন সংস্কৃতিজন মুকুল দাস,কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা সভাপতি মিজানুর রহমান সেলিম,ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা নেতা বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক ফিরোজ, অধ্যাপক মোতালেব হাওলাদার, এড.হিরন কুমার দাস,শিক্ষক নেতা আমিনুল ইসলাম খোকন,অধ্যাপক টুনু কর্মকার, অধ্যাপক দুলাল মজুমদার,এড.দেবাশীষ রায়, কবি জামাল আজাদ প্রমুখ।
বক্তারা বলেন,আবদুল গাফ্ফার চৌধুরী আমৃত্যু মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন,অসাম্প্রদায়িক চেতনা ধারণ করেছেন। দেশের যে কোনো ক্রান্তিলগ্নে তার কলম হাতিয়ারের ভূমিকা পালন করতো,তিনি বেঁচে থাকবেন মহান একুশের গানের মধ্য দিয়ে।