• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত-০১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২২, ১০:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বজ্রপাতে শহীদ মোল্যা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

আজ বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ার বাজারে এ ঘটনা ঘটে।

হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান বজ্রপাতে নিহত হবার বিষযটি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক শহীদ মোল্যার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার খাগাইল গ্রামে।

হরিদাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী মকিদুজ্জামান জানান, নিহত শহীদ মোল্যা নৌকায় করে ধান ভাঙ্গাতে ভেড়ার বাজারে আসেন। এসময় বৃস্টি শুরু হলে তিনি নদীতে নৌকা ঠিক আছে কিনা দেখতে গেলে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

এসময় বজ্রপাতে অপর একজন আহত হন। আহতকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। #