• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৯, ২০২২, ১০:১৩ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কেন্দ্রীয় ছাত্রলীগের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্রাচায্য।

আজ বৃহস্পতিবার (০৯ জুন) দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তিলোত্তমা শিকদার, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা, সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক বিশ্বাসসহ কেন্দ্রীয়, বিভিন্ন জেলা ও উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #