• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী জিএম শাহাবুদ্দিন আজম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২২, ১১:০৯ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মেয়র প্রার্থী জিএম শাহাবুদ্দিন আজম

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম।

আজ শুক্রবার (১০ জুন) দুপুরে শহরের চৌরঙ্গীতে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ ঘেষনা দেন।

মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম বলেন, “জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রার্থী হিসাবে শেখ মেয়র প্রার্থী রকিব হোসেনকে সিদ্ধান্ত দেয়ায় ও তার সাথে ব্যক্তিগত সম্পর্ক হওয়ায় পৌর নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। দলীয় প্রার্থী হিসাবে মেযর প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম। পৌরবাসীর সকল কাজের সাথে আছি, ছিলাম, থাকবো।”

এর অগে শহরের পোস্ট অফিস মোড়ের নির্বাচনী অফিস থেকে একটি মিছিল বের করে কর্মী সমর্থকেরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়। এসময় সেখানে মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজমের কর্মী সমর্থকেরা কান্নায় বেঙ্গে পড়েন। এসময় মেয়র প্রার্থী জি.এম শাহাবুদ্দিন আজম কর্মী সমর্থকদের শান্তনা দেন।

এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচন থেকে আরেক মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা গত ৫ জুন রাতে এক সংবাদ সম্মেলন করে শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দঁড়ান। এ নিয়ে পৌর নির্বাচনে ৮জন মেয়র প্রার্থী রইলেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। #