• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের গোয়াইনঘাটে বন্যা পরবর্তী ৫০০ মানুষের জরুরি চিকিৎসা সেবা”

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২২, ১৫:১২ অপরাহ্ণ
সিলেটের গোয়াইনঘাটে বন্যা পরবর্তী ৫০০ মানুষের জরুরি চিকিৎসা সেবা”

বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে পানিবাহিত সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা যায়। তাই এসব রোগ প্রতিরোধে সচেতনতা ও জরুরী।

সেই লক্ষ্যেই আজ ১০ জুন ২০২২ “টিম হিলার্স” এর উদ্যোগে ও সিটিজেন ফাউন্ডেশন, স্বপ্ন পূরন সেবা সংস্থা, ভিবিডি কুষ্টিয়া জেলা ও সিলেট ওপেন স্কাউট এর সহযোগিতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের হাকুরবাজার প্রাইমারী স্কুল প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষদের মাঝে সারাদিন ব্যাপি জরুরী চিকিৎসা সেবা, স্বাস্থ্য সচেতনতা ও ঔষধ বিতরণ করা হয়।

উক্ত প্রোগ্রাম চিকিৎসা সেবা দিয়েছেন পার্কভিউ মেডিকেল কলেজের ডক্টর সোহগ ও ডক্টর সামিউলসহ ওসমানী মেডিকেল কলেজের একজন ডক্টর।

অর্গানাইজার ও ভলিন্টিয়ার হিসাবে উপস্থিত ছিলেন টিম হিলার্সের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মেহেদী ও প্রজেক্ট অফিসার সায়েম, সিটিজেন ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর নিশান, সিলেট ওপেন গ্রুপ স্কাউটের লিডার আরিফ ও এসআরএম শিমুল, স্বপ্ন পূরন সেবা সংস্থান ভারপ্রাপ্ত সভাপতি ইমন ও জেনারেল সেক্রেটারী সৌরভ।

অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় স্কুলের সভাপতি দেলোয়ার হোসেন। এছাড়া সার্বিক সহযোগিতা করেছেন সাংবাদিক আনহার, স্থানীয় তানজীল, জাবেদ, স্বপ্ন পূরন সেবা সংস্থার প্রতিষ্ঠাতা শেখ হাবিব, ভিবিডি কুষ্টিয়া জেলার ফয়সাল পারভেজ, শাফি; টিম হিলার্সের মইনুল, সিটিজেন ফাউন্ডেশনের ইনামুল, জাবির, মৃদুলা ও আসিফ সারোয়ার সহ আরো অনেকে।

চিকিৎসা সেবা নেওয়ার পর একজন বলেন বন্যার পর চর্মরোগসহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। গ্রাম থেকেই এমবিবিএস ডক্টরের পরামর্শ ও ফ্রি ঔষধ পেয়ে অনেক খুশি।