আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা র্যাব-১১,সিপিসি-২ এর অভিযানে ১০ জুন(শুক্রবার) সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মটর সাইকেল করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১,সিপিসি-২। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাই ধুলি গ্রামের মনু মিয়ার ছেলে জামাল হোসেন(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এদিকে একই দিনে অন্য আরেকটি অভিযানে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো, দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের পুত্র আব্দুল হালিম(৩০) এবং কুমিল্লা কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের হারুন খানের পুত্র জুয়েল রানা(২৭)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। র্যাব-১১,সিপিসি-২ এর উপপরিচালক মেজর সাকিব হোসেন সাংবাদিকদের জানান- মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১,সিপিসি-২ এর অভিযান অব্যাহত থাকবে।