• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফুলবাড়িতে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২২, ১৪:৫৯ অপরাহ্ণ
ফুলবাড়িতে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন

ইমরান হোসাইন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ-

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বাইপাস সড়ক ও চলাচ‌লের নিরাপদ সড়কের দাবিতে ‘নিরাপদ সড়ক চাই’ (‌নিসচা) ফুলবাড়ী শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুন, ২০২২ ইং) জুমার নামাজের পর স্থানীয় নিমতলা মোড়ে ফুলবাড়ীবাসী’র আ‌য়োজ‌নে ও নিসচা’র অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী শাখার সভাপতি সাংবাদিক খাজানুর হায়দার লিমন, সাধারণ সম্পাদক মো. মানিক মন্ডল, ফুলবাড়ী মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা মো. মমতাজ আলী, নিসচা’র সদস্য মো. হামিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা ব‌লেন, দিনাজপুর-‌গো‌বিন্দগঞ্জ আঞ্চ‌লিক মহাসড়‌কটি ব্যবহার ক‌রে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফ‌ামারীসহ বি‌ভিন্ন জেলার যানবাহন যাতায়াত ক‌রে। বড় ও ভারী পণ্যবাহী যানবাহন চলাচল করায় প্র‌তি‌নিয়ত সড়ক দূর্ঘটনা ঘট‌ছে। সড়ক দূর্ঘটনা এড়া‌তে ফুলবাড়ী‌তে বাইপাস সড়‌ক অত্যাবশ্যক হ‌য়ে দা‌ঁ‌ড়ি‌য়ে‌ছে। এছাড়া ফুটপাথ দখল, যত্রতত্র গা‌ড়ি প‌া‌র্কিং, বাসটা‌র্মিনাল প্র‌তি‌ষ্ঠিত না হওয়ায় সড়ক দূর্ঘটনা বাড়‌ছে ব‌লে ম‌নে ক‌রেন বক্তারা।
মানববন্ধন শেষে সড়ক দূর্ঘটনা প্রতিরোধে বাইপাস সড়ক ও নিরাপদ সড়কের দাবি সংবলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরারবর প্রেরণ করার ঘোষণা করা হয়।