সিয়াম রহমান হিমেল,মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে শ্রীমন্ত নদীতে নিখোঁজ হয়েছেন মোঃ সাকিব (১১) নামে এক শিশু। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে উপজেলার ভুটিয়ার বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীতে গোসল করতে গিয়ে। নিখোঁজ সাকিব উপজেলার মাধবখালী ইউনিয়নের কিসমত রামপুর গ্রামের মোঃ হানিফ হাওলাদারের ছেলে। শুক্রবার সন্ধ্যা থেকে মির্জাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল নদীতে শিশুটির উদ্ধার কাজ পরিচালনা করছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, ওই দিন বিকালে দুই বন্ধুর সাথে সাকিব বাড়ির পাশে ভুটিয়ার বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীতে গোসল করতে যায়।গোসল করার এক পর্যায় বাকী দুই বন্ধু সাকিব কে না দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেয়।পরে অনেক খোঁজাখোঁজি করলেও সন্ধান মিলে নাই সাকিবের। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,
শিশুটি স্রোতের পানিতে ডুবে নিখোঁজ রয়েছে।শিশু সাকিবকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করছেন তার পরিবার। এবিষয়ে মির্জাগঞ্জ ফায়র সার্ভিসের সাথে যোগাযোগ করা হলে,তারা জানান,খোঁজাখোঁজি অব্যাহত রয়েছে।