• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২২, ০৯:৪৯ পূর্বাহ্ণ
উজিরপুরে শেখ হাসিনার কারামুক্তি দিবস পালিত

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা ঃ বরিশালের উজিরপুরে উপজেলা ও পৌর আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুন) সকাল ১০ টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে আলোচনা সভা সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জামাল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. শহীদুল ইসলাম মৃধা, ওটরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক ওলিউর রহমান লিংকন, হারতা ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদকও ইউপি চেয়ারম্যান অমল মল্লিক, যুবলীগের সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন কমিটির আহ্বায়ক আনোয়ার হোসেন খান, শ্রমিকলীগের যুগ্ম- আহব্বায়ক শিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামি প্রমুখ। এসময় সকল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সম্পাদক সহ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। এসময় বক্তারা, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরিশাল-২ আসনটি উপহার দেওয়ায় জন্য সকল বেদাবেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।