• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে প্রশিক্ষনার্থীদের ভাতা প্রদান করলেন এমপি রতনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১১, ২০২২, ১৬:৩৬ অপরাহ্ণ
বাকেরগঞ্জে প্রশিক্ষনার্থীদের ভাতা প্রদান করলেন এমপি রতনা

দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষনার্থীদের ভাতা প্রদান করা হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার আয়োজনে তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়ন নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় শনিবার (১১ জুন) সকাল ১০ টায় প্রশিক্ষনাথীদের মধ্যে ভাতা এ ভাতা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রতনা, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, উপজেলা মহিলা-ভাইস চেয়ারম্যান তহমিনা বেগম মিনু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ মানিক হোসেন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক এড. বশির আহম্মেদ সবুজ, অধ্যাপক বিপ্লব মিত্র, অধ্যাপক মোঃ শহীদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি রতনা আমিন মাননীয় প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে বর্তমান সরকারের নেওয়া এসব যুগান্তকারী পদক্ষেপগুলোকে সাধুবাদ জানিয়ে সাধারণ মানুষের জীবন ও মান উন্নয়নে নারী উদ্যোক্তাদের বিভিন্ন বিষয় দিকনির্দেশনা দিয়ে দেশ ও জাতির কল্যানে তাদেরকে এগিয়ে যেতে আহবান জানিয়েছেন।