মোঃ ইসমাইল ভোলা।।
আওয়ামী লীগেরর সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগকে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে হবে। নতুন সম্মেলন থেকে আপনারা বিশুদ্ধ রক্ত সঞ্চলন করবেন। আমাদের খারাপ লোক বাড়া করার কোনো দরকার নেই।
শনিবার (১১ জুন) দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ -মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে সন্ত্রাসীর হাত থেকে রক্ষা করতে হবে। দাগি সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূমি দখলবাজরা আওয়ামী লীগ নেতা হতে পারে না। আওয়ামী লীগে দূষিত রক্ত থাকলে ফেলে দিতে হবে। আওয়ামী লীগে দূষিত রক্তের স্থান নেই। দূষিত রক্ত আওয়ামী লীগ থেকে বিতাড়িত করতে হবে।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলুর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামনগুলীর সদস্য তোফায়েল আহমেদ।
আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক আবুল হাসনাত আবদুল্লাহ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আ্যাডভোকেট আফজাল হোসেন, উপদেষ্টামগুলির সদস্য আ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দীন নাসিম, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী, আনিসুর রহমান, ভোলা -৪ আসেন সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা-৩ আসেনর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর শাওন, ভোলা -২ আসেনর সংসদ সদস্য আলী আজম মুকুল প্রমুখ।