গৌরনদী প্রতিনিধি ॥ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দু’জন নেতা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাহিলাড়া বাজার ব্যবসায়ীদের উদ্যোগে মাহিলাড়া বাসষ্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে বাজারের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্বরে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাজারের ব্যবসায়ী আব্দুল আজিজ, বাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা নেয়ামাতুল্লাহ সহ অন্যান্যরা।