হিজলা প্রতিনিধিঃ আসন্ন ১৫ ই জুন ইউপি নির্বাচনে বরিশালের মেহেন্দীগঞ্জের কাজিরহাট থানার আন্ধারমানিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সতন্ত্র মটর সাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ উঠছে।জানাযায় গতকাল শনিবার সন্ধ্যার সময় থানা পুলিশে সামনে এ ঘটনা ঘটে।হামলা আহতদের মধ্যে গুরুতর ২ জনকে মুলাদী স্বাস্থ্যেকমপ্লেক্ষে ভর্তি করা হয়েছে।আহতরা হলেন রহিমা বেগম (৩০) ও মোশারফ খন্দকার(৫০)।এছাড়া অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।এ ঘটনায় আন্ধারমানিক ইউপি সতন্ত্র মটর সাইকেল মার্কার প্রার্থী আবদুর রহমান পলাশ জানায় গত কয়েকদিন যাবৎ চশমা মার্কার প্রার্থী নাসির উদ্দিন খোকন খান ও তার কর্মী সহিদ বিশ্বাস ও সর্মথকরা আমার বিভিন্ন স্থানে উঠান বৈঠকে বাধা প্রদান করে আসছে।আমি নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের দ্বদ্ধে জড়াতে চাইনি।কিন্তু গতকাল আমি কর্মী সর্মথক নিয়ে গনসংযোগে গেলে প্রতিপক্ষ নাসির উদ্দিন খোকনের কর্মী সহিদ বিশ্বাস ও সমর্থকরা একটি মিছিল সহকারে বাড়িতে গিয়ে এলাপাতাড়ী হামলা চালিয়ে চেয়ার টেবিল বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে।তখন বাড়িতে থাকা নারী পুরুষ সহ অনেকে আহত হয়।এ ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারন রয়েছে।হামলার ঘটনা জানতে চশমা মার্কার প্রার্থী খোকন খান এর কর্মী সহিদ বিশ্বাসের নিকট জানতে চাইলে তিনি বলেন হামলার ঘটনার সত্যতা স্কীকার করে বলেন চশমার কর্মীদের উপর হামলা করায় কিছু কর্মীরা উৎসাহিত হয়ে এ হামলা করছে।
কাজিরহাট থানার পুলিশ পরিদর্শক আসলাম হোসেন জানায় একই স্থানে দুই প্রার্থী উঠান বৈঠক ছিলো।সেখানে আমরা কাউকে সমাবেত হতে দেইনি।তখন সতন্ত্র র্প্রাথী নাসির উদ্দিন খোকনের লোকজন প্রতিপক্ষ প্রার্থীর বাড়িতে হামলা করে।এ ঘটনায় একটি মামলা হয়েছে এমনকি ২ জনকে আটক করা হয়েছে বাকিিি আসামিদের ধরার জন্য অভিযান চলছে।