• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরগুনার বামনায় মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২২, ০৮:১৯ পূর্বাহ্ণ
বরগুনার বামনায় মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

মাসুদ রেজা ফয়সাল, বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীনদল বিজেপির বহিষ্কৃত নেতা নূপুর শর্মাম কর্তৃক মহানবী হজ্বরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে বরগুনার বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যন এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় সকল দলীয় নেতাকর্মী ও মুসল্লিরা।

রবিবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলটি উপজেলার থেকে শুরু করে লঞ্চঘাট হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। স্থানীয় প্রায় ১০ হাজার মুসল্লি উপজেলা পরিষদের সামনে জড়ো হয়ে এ কর্মসূচি পালন করেন।

পরে সেখানে পথসভায় বক্তব্য দেন, বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যন সাইতুল ইসলাম লিটু, সদর ইউপি চেয়ারম্যান চৌধূরী কামরুজ্জামান সগীর, বামনা উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি মোশাররফ হোসেন জমাদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লাপ্রমুখ।
এ সময় তারা অভিযোগ করে বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)কে নিয়ে বিরূপ মন্তব্য করায় বিজিপি সরকারের মুখপাত্র নুপুর শর্মাকে কঠিনতর শাস্তি দিতে হবে। আর বিশ্বনবীকে নিয়ে যে ব্যাক্তি বা গোষ্ঠী অবমননাকর কথা বলবে তার দাত ভাঙ্গা জবাব দিবে মুসলমানরা।