স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে শেষ মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মুশফিকুর রহমান লিটন। ফলে গোপালগঞ্জে পৌরসভা নির্বাচনে ১০ মেয়র প্রার্তরি মধ্রে ৮জন সড়ে দাঁড়ালেন।
এখন নির্বাচনী মাঠে নারিকেল গাছ প্রতীক নিয়ে শেখ রকিব হোসেন ও হাতপাখা প্রতকি নিয়ে ইসলাম আন্দোলন বাংলাদেশ-এর মো: দিদারুল ইসলাম রইলেন।
আজ রবিবার (১০ জুন) রাতে শহরের মৌলভীপাড়ায় নিজ বাসবভনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষনা দেন তিনি।
সংবাদ সম্মেলনে সরে যাওয়ার মেয়র প্রার্থী মুশফিকুর রহমান লিটন বলেন, গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন উন্মুক্ত করে দেযায় ১০জন প্রার্থী ভোট যুদ্ধে নামেন। তবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র প্রার্থী শেখ রকিব হোসনকে সমর্থন দিয়েছেন। তিনি তার হাত ধরে গোপালগঞ্জ পৌরসভার উন্নয়ন করতে চান। যে কারনে প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার্থে আজ থেকে আমি পৌর নির্বাচন থেকে আমি সরে দাঁড়ালাম এবং মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিলাম। মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনের প্রতীক নারিকেল গাছ মার্কায় ভোট দেয়ার জন্য তার কর্মী সমর্থকদের প্রতি আহবান জানান তিনি।”
এসময় প্রদানমন্ত্রীর চাচা শেখ কবির হোসেন, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ তার কর্মী সমর্থক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে গোপালগঞ্জ পৌর নির্বাচনে মেয়র প্রার্থী শেখ রকিব হোসেনকে সমর্থন দিয়ে অপর মেয়র প্রার্থী মৃনাল কান্তি রায় চৌধুরী পপা, জি.এম সাহাব উদ্দিন আজম, রেজাউল হক সিকদার রাজু, দীলিপ কুমার সাহা দীপু, মো: আবুল ফত্তাহ সজু, এস.এম নজুরল ইসলাম নুতন ও কাজী লিয়াকত আলী লেকু নির্বাচন থেকে সরে দাঁড়ান।
ফলে নির্বাচনে অংশ নেয়া ১০ জন মেয়র প্রার্থীর মধ্য ৮ জন প্রার্থী সরে যাওয়ায় নির্বাচনী মাঠে এখন দুই জন প্রার্থী প্রচারনায় রয়েছেন। এরমধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একজন রয়েছেন। উল্লেখ্য, আগামী ১৫ জুন গোপালগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। #