• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ভরসা বিএনপি।l আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীরা হতাশ।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২২, ১৬:১১ অপরাহ্ণ

হিজলা প্রতিনিধি বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ভরসার বিএনপি। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল থাকায় হতাশ নৌকার প্রার্থীরা।

হিজলা উপজেলার গৌরবদি ও ধুলখোলা ইউনিয়নে চেয়ারম্যান পদে সাতজন প্রার্থী অংশগ্রহণ করেছে।

হিজলা গৌরবদী ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন আওয়ামী লীগ প্রার্থী। অপরদিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন ও উপজেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর আলম মুন্সি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।
বসে নেই হাতপাখার প্রার্থী মাইনুল ইসলাম।

ধুলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান একেএম জসীমউদ্দীন নৌকার প্রার্থী।

স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের বহিস্কৃত ত্রাণ বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন ঢালী।

হাতপাখা মার্কায় মজিদ সরদার।

এ সকল নির্বাচনী এলাকায় কখনো ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হয়নি এবার ইভিএম এর কথা শুনে আনন্দে উৎফুল্ল বিএনপি’র ঘরে বিএনপি’র থাকা ভোটাররা।
এদিকে আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দল তুঙ্গে।
নেতাকর্মীদের মধ্যেও অনেকে স্থানীয় সাংসদ পঙ্কজ ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি হাসনাত অনুসারী।
ভোটের বাকি মাত্র তিন দিন এখনো অনুপ এই সিদ্ধান্তে পৌঁঁছতে পারেনি কাকে ভোট দেবে।

বিএনপি’র সাথে লবিং এর জন্য দৌড়ঝাঁপ করছে স্বতন্ত্র প্রার্থীরা বসে নেই হাতপাখা মার্কার প্রার্থীরা।
ধুলখোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এ কে এম জসিম উদ্দিন উঠান বৈঠকের আলোচনা সভায় বিএনপিকে উদ্দেশ্য করে বলে স্বতন্ত্রপ্রার্থীর কাঁধে হাত দিয়ে নৌকা মার্কার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী জামালউদ্দিন ঢালী জানাই সুস্থ নির্বাচন হলে নৌকা মার্কার ভরাডুবি হবে।

এদিকে হিজলা গৌরবদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন বলে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের মাঠে না থাকলেও বিএনপি’র সাথে লবিং ও একের পর এক মিথ্যা অভিযোগ দিয়ে যাচ্ছে।