• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জমিজমার জেরে আদালতে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২২, ১৬:১৬ অপরাহ্ণ

তারিখঃ ১২ জুন ২০২২

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় দীর্ঘদিন ধরে পারিবারিক ভাবে জমিজমা জেরে প্রতিপক্ষ ১২ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করার ঘটনা জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের কিসমত হরিদেবপুর নামক স্থানে। গত বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটলে ৫ জুন রবিবার গলাচিপা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিজানুর খান বাদী হয়ে মামলাটি করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পটুয়াখালী ডিবিকে ঘটনাস্থল তদন্ত পূর্বক প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়। অপরদিকে মিজানুর রহমান পটুয়াখালী বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ৯ জনকে আসামী করে অপর একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৪৬৮/২০২২ তারিখ ০১/০৬/২০২২। এ বিষয়ে মামলা সূত্রে ও মিজানুর খান জানান, আমার তফসিলি রেকর্ডীয় সম্পত্তিতে প্রতিপক্ষরা জোর করে দোকান নির্মান ও জমি চাষাবাদ করতে চায়। যার মৌজা কিসমত হরিদেবপুর, সাবেক সি,এস খতিয়ান নম্বর ১৫, সাবেক দাগ নম্বর ২৩৬, ২৩৭, ২৩৮ ও ২৪৩ দাগে মোট জমি ৪ একর ২৪ শতাংশ। তারা আমার জমির মাটি অন্যত্র বিক্রি করে লাভবান হতে চায়। গত বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪টার দিকে আসামীরা আমার জমিতে আমার মালিকানাধীন দোকানে তালা ভেংগে ভিতরে প্রবেশ করে দোকানের মালামাল নষ্ট করে। এতে আমার অনেক ক্ষতি সাধন হয়েছে। তাদের অত্যাচারে আমি বাধ্য হয়ে মামলা করেছি। আসামিরা হলেন শেখর, দুলাল প্যাদা, মো. মহিউদ্দিন, কোমল নাগ, দুলাল দাস, সজল নাগ, যুগল চন্দ্র নাগ, পবিত্র নাগ, কালা চানা, বিশ^নাথ, কৃষ্ণ নাগ ও দীপক। এ বিষয়ে মামলার আসামী শেখর বলেন, ওখানে আমাদেরও সম্পত্তি আছে। এ বিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাসির উদ্দিন বলেন, দু’পক্ষই আদালতে মামলা দায়ের করেছেন। ওই দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমাজমি নিয়ে বিরোধ আছে। তাদের মামলা চলমান রয়েছে। তারপরও আমি তাদেরকে ডেকে মীমাংসার চেষ্টা করব। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।