সিয়াম রহমান হিমেল,
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মির্জাগঞ্জ উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে স্থানীয় সুধীজন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও টাস্কফোর্স কমিটির সমন্বয়ে এক অবহিতকরণ ও প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল চার টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ সভাপতি গাজী মোঃ আত্হার উদ্দিন আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হাসিনা বেগম, উপজেলা সাস্থ ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ তেন মং,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আরাফাত হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আঃ আজিজ মল্লিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রিয়াজুল হক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র, মির্জাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি এ্যাড.মোঃ মজিবুর রহমান ও দেউলি সুবিদখালী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তানিয়া ফেরদৌস জানান,মির্জাগঞ্জ উপজেলায় যাচাই-বাছাই করে ‘ক’শ্রেনির ভূমিহীন ও গৃহহীন হিসেবে মোট ২৪ জন বিবেচিত হয়েছে।
।