সিয়াম রহমান হিমেল,
মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ
মির্জাগঞ্জে সোনালী ব্যাংক সুবিদখালী শাখার এক গ্রাহকের ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে পালানোর সময় একজন ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে জনতা।ঘটনাটি ঘটে রবিবার সকাল ১১টায় উপজেলা সদর সুবিদখালী’র সোনালী ব্যাংক শাখায়। ওই ছিনতাইকারী’র নাম মোঃ আলমগীর হোসেন (৪২)। তিনি পার্শ্ববর্তী বরগুনা জেলার গলাচিপা গ্রামের মৃত কুদ্দুস মৃধার ছেলে বলে জানান।
সোনালী ব্যাংক সুবিদখালী শাখার ব্যবস্হাপক মোঃ আতিকুর রহমান জানান, আনিসুর রহমান নামে একজন মুক্তিযোদ্ধা আমাদের সোনালী ব্যাংক শাখার গ্রাহক, তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে যাওয়ার সময় ওই ছিনতাইকারী গ্রাহকের পকেট থেকে টাকা নিয়ে পালানোর সময় স্হানীয় জনতা ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন,আটকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
#