• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল পুরষ্কার পেলেন উজিরপুর থানার এএসআই আহছাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১২, ২০২২, ১৬:৫২ অপরাহ্ণ
শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিল পুরষ্কার পেলেন উজিরপুর থানার এএসআই আহছাব

উজিরপুর(বরিশাল) সংবাদদাতা: বরিশাল রেঞ্জেরে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলের পুুরষ্কার পেলেন উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো: আহছাব উদ্দিন। রোববার বিকালে ডিআইজি অফিসের কার্যালয়ে মে-২০২২ এর অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি এসএম আক্তারুজ্জামানের কাছ থেকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলে বিশেষ পুরষ্কার গ্রহন করেন উজিরপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মো: আহছাব উদ্দিন । এসময় উপস্থিত ছিলেন সদ্যপদন্নতি প্রাপ্ত ডিআইজি আহসানুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) শাহজাহান প্রমুখ। সহকারী উপ-পরিদর্শক মো: আহছাব উদ্দিন জানান, গত মে মাসে ওয়ারেন্টভুক্ত দুটি হত্যা মামলার পলাতক ফাসিঁর আসামী শীর্ষ সন্ত্রাসী বিপ্লবকে গ্রেফতার করায় পুলিশের উর্দ্ধোতন কর্মকর্তারা আমাকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকালী অফিসার হিসাবে নির্বাচিত করেন।