• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দখল সন্ত্রাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২২, ১৫:৫২ অপরাহ্ণ
বাকেরগঞ্জের ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দখল সন্ত্রাস

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জের ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে তালা দিয়ে দখল সন্ত্রাসের অভিযোগ উঠেছে। আদালতের রায় না পেয়েও ওই সন্ত্রাসীরা একজন ব্যবসায়ীর দোকানে তালা দিয়ে তার ব্যবসা বন্ধ করে দিয়েছেন। এ ঘটনায় ওই প্রতিষ্ঠানের মালিক মোঃ আহসান উল্লাহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার ফরিদপুর ইউনিয়নের রঘুনদ্দী গ্রামের মোঃ আবুল হোসেন হাওলাদারের পুত্র মোঃ আহসান উল্লাহ গাজীতলা বাজারে আব্দুস সত্তার মোল্লার একটি দোকান ঘর ভাড়া নিয়ে “নাঈম স্টোর এন্ড কম্পিউটার” নামে মুদি মনোহারী ও মোবাইল ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছেন। তিনি প্রতিদিনের মত দোকানে গিয়ে ব্যবসা শুরু করলে ১২ জুন রবিবার দুপুর ১২ টার সময় জাকির গাজী, ইমাম গাজী, মোসলেম গাজী, সোহরাব গাজী ও আলম গাজীসহ ১৫-১৬ জন অস্ত্রে সজ্জিত হয়ে দোকানে প্রবেশ করে আহসান উল্লাহর নিকট টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে তারা দোকানে ডুকে তাকে বের করে দিয়ে হামলা চালিয়ে মালামাল ফেলে দেয় এবং ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ৪ লক্ষ ৯২ হাজার টাকা লুট করে নিয়ে যায়। স্থানীয়রা তার ডাক-চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন।