• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জগঞ্জে একটি দোকান ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৩, ২০২২, ০৮:২৩ পূর্বাহ্ণ
মির্জগঞ্জে একটি দোকান ঘর  পুড়ে ছাই

সিয়াম রহমান হিমেল,
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে এক অগ্নিকান্ডে একটি ফলের দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে উপজেলা সুবিদখালী সরকারি কলেজে রোড় এলাকায়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায়,ওইদিন রাত দুইটার দিকে উপজেলা সদর সুবিদখালী সরকারি কলেজে রোড এলাকায় মোঃ সাগর হোসেন এর ফলের দোকানে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি দল প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।ততক্ষণে দোকান ঘরটি ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস মালগুদাম পরিদর্শক মোঃ ফারুক হাওলাদার বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিককান্ডের সূত্রপাত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি।তবে পাশের দোকান ঘর গুলো আগুনের হাত থেকে রক্ষা পায়।
দোকান মালিক মোঃ সাগর হোসেন জানান,তার দোকানে নগদ আড়াই লাখ টাকা,তিনটি রেফ্রিজারেটর ও মালামালসহ কমপক্ষে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।
#