।
দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্য হ্রাসের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি দুমকি গ্রামীণ সড়ক থেক শুরু হয়ে জনতা কলেজ মোড়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো,সালাউদ্দিন রিপন শরিফ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো, জাকির হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সদস্য সচিব মোঃ সুমন শরীফসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিতি ছিলেন।
#