• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর সাংবাদিক বিপ্লব সরকারের মাতৃবিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৪, ২০২২, ০৯:২০ পূর্বাহ্ণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি বিশ্বজিৎ সরকার বিপ্লবের মা মলিনা সরকার (৮০) বার্ধক্যজনিত কারনে দক্ষিণ বিজয়পুর গ্রামের নিজবাড়ীতে সোমবার রাতে পরলোকগমণ করেছেন। তিনি ৫ ছেলে, ৫ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে পারিবারিক শ্মশানে তার অন্তষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় সাংগঠিনিক সম্পাদক খোকন আহম্মেদ হীরা, গৌরনদী উপজেলা সভাপতি এসএম মিজান, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উপজেলা সভাপতি মোল্লা ফারুক হাসান, সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আলী সহ বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।