হিজলা প্রতিনিধি, বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড হিজলা পি এন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ৩ নং বুথের ইভিএম মেশিন জটিলতায় ফলাফল ঘোষণায় বিলম্ব হয়। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন ঢালী সমর্থকরা কেন্দ্রে হামলা চালায় ওই হামলায় হিজলা থানার ওসি ও এসআই সহ বেশ কয়েকজন আহত হয়েছে।
বুধবার রাত সাড়ে ছয়টার দিকে এ ইউনিয়নের মধ্যপালপাড়া গ্রামের পিএন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ঘটনা ঘটে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন ঢালীর দাবি সাধারণ ভোটাররা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে।
এতে ওসি-এসআই আহত হয়।
এদিকে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী এ কে এম জসিম উদ্দিন বলেন তার বিজয় নিশ্চিত দেখেই ভোটকেন্দ্রে স্বতন্ত্রপ্রার্থীর হামলা। কারণ আমার নৌকা মার্কায় পেয়েছে ২ হাজার ৮২ ভোট আর আনারস মার্কার প্রার্থী পেয়েছে হাজার ১ হাজার ৯ শত ৩৩ ভোট আর যে বুথটিরইভিএম মেশিন এ সমস্যা দেখা দিয়েছে সেখানে মাত্র ১ শত ৯২ ভোট সেখানে আমি ১ শত ৪৯ ভোটে এগিয়ে আছি।
আহত হিজলা থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, কেন্দ্রর একটি বুথের ইভিএম মেশিনে জটিলতা দেখা দেয়ায় ভোট গননা বন্ধ রাখা হয়। তখন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামালউদ্দিন ঢালীর সমর্থকরা জালিয়াতি করা হচ্ছে অভিযোগ এনে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করে। তখন তাদের কে পুলিশ ধাওয়া দিলে কেন্দ্র হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ইটের আঘাতে তিনি (ওসি) হাতে আঘাত পেয়েছেন। এছাড়াও এসআই এবি মোখলেচুর রহমানের মাথা ফেটে গেছে।
ঘটনার পর কেন্দ্রের ফলাফল ঘোষনা স্থগিত করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। তিনি আরো বলেন হামলাকারীদের বিরুদ্ধে মামলা করা হবে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামালউদ্দি ঢালি জানান, ইভিএম মেশিন নষ্ট হওয়ায় ফলাফল ঘোষনা বিলম্ব হয়। এতে সাধারন ভোটাররা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করেছে।
আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী একেএম জসীমউদ্দীন জানায় স্বতন্ত্র আনারস মার্কার প্রার্থী জামাল উদ্দিন ঢালী পরাজয় নিশ্চিত ভাবেই কেন্দ্রে হামলা করেছে।
প্রিজাইডিং অফিসার মো. নুরুল ইসলাম জানান, পিএন কেন্দ্রের ৩নং বুথের ইভিএম মেশিনের কন্ট্রোল প্যানেল বন্ধ হয়ে যাওয়া ভোট গননা করা সম্ভব হয়নি। এ নিয়ে ঝামেলা হয়েছে। তাই ভোট কেন্দ্রের ফলাফল ঘোষনা স্থগিত করা হয়েছে।
তিনি জানান, এ কেন্দ্রের মোট ভোটার ছিলো ১ হাজার ২৩৪ জন। এর মধ্যে ৬৯২টি ভোট গ্রহন করা হয়েছে।
বুধবার হিজলা উপজেলা দুটি ইউনিয়নে ভোট হয়। এরমধ্যে হিজলা ধুলখোলা ও হিজলা গৌরবদী।
এরমধ্যে হিজলা গৌরবদি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন ৭ হাজার ৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা মার্কার প্রার্থী মাইনুল ইসলাম পেয়েছে ২৫৭৯।
এছাড়াও নির্বাচন-পরবর্তী কয়েকটি ওয়ার্ডে বিজিত প্রার্থী ও তার কর্মীদের হামলা ভাঙচুরের শিকার হয় পরাজিত প্রার্থী ও কর্মীরা।ধুলখোলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড মাটিয়ালা, হিজলা গৌরবদি ইউনিয়নের ৮ এবং ৭ নং ওয়ার্ডে।