হিজলা প্রতিনিধি।।
বরিশালের হিজলা উপজেলার হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নে মোট ২১ টি কেন্দ্রে সকাল আট টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত পর্যন্ত শান্তিপুর্ণ ভাবে চলে ভোট গ্রহন। হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন ৭ হাজার ৭১ ভোট পেয়ে বিজয় হয়েছে। তার নিকটতম প্রার্থী মাইনুদ্দিন বাংলাদেশ ইসলামী আন্দোলন হাতপাখা মার্কার প্রার্থী ২৫৭৯ ভোট পেয়েছে।
ধুলখোলা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী একেএম জসিম উদ্দিন ২ হাজার ৯৪ভোট পেয়ে বিজয় হয়েছে। এছাড়া তার নিকটতম প্রার্থী জামাল উদ্দিন ঢালী আনারশ মার্কার প্রার্থী ১ হাজার ৯ শত ৩৫ ভোট পেয়েছে।
হিজলা গৌরবদী ও ধুলখোলা ইউনিয়নের প্রতিটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন ভোটাররা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে ভোট প্রদান করে।
তবে ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করে স্বস্থিতে তারা বলছে ব্যালটের চেয়ে ও ইভিএম পদ্ধতি সুন্দর ভাবে ভোট দিয়েছি।
এই দুটি ইউনিয়ন নির্বাচনে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, এছাড়াও নজরে পড়ার মতো ছিল আইনশৃঙ্খলা বাহিনীর বিজেপি রেব পুলিশ-আনসারসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
হিজলা গৌরবদী ইউনিয়নের হাতপাখা মার্কার প্রার্থী মাইনুল ইসলাম বলেন ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের পছন্দের প্রার্থিকে ভোট দিয়েছে।
হিজলা গৌরবদী ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থী নজরুল ইসলাম মিলন বলেন সকল প্রার্থী কেন্দ্র ঘুরে দেখছে। নির্বাচন চলাকালিন সময়ে সকলের যে রকম সমর্থন পেয়েছি সে ভাবেই আমাকে ভোটাররা তাদের মুল্যবান ভোট দেব।
ধুলখোলা ইউনিয়নের আওয়ামীলীগের মনোনিত নৌকা মার্কার প্রার্থী একেএম জসিম উদ্দিন বলেন, আমাকে ধুলখোলা ইউনিয়নের মানুষ ভালোবাসে সে কারণেই আমাকে ভোটাররা ভোট বিপ্লবের মধ্য দিয়ে বিজয় সুনিশ্চিত করবে।
এইবিজয় ঈর্ষান্বিত হয়ে আনারস মার্কার প্রার্থী জামাল উদ্দিন ঢালী নির্বাচন বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এমনকি ভোটগ্রহণ শেষে কেন্দ্রে দেশীয় অস্ত্রশস্ত্র লাঠিসোটা নিয়ে হামলা চালায় সেই হামলায় প্রশাসনের লোক গুরুতর আহত।
উপজেলা রিটানিং অফিসার মোঃ দেলোয়ার হোসেন বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী নির্বাচনের প্রত্যেকটি পদক্ষেপ আমরা সুন্দরভাবে সকলের সহযোগিতায় সম্পূর্ণ করতে পেরেছি।