• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে সেচ ব্লক মালিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২২, ১০:১৪ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে সেচ ব্লক মালিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে হাফিজ মোল্লা (৩৮) নামে এক সেচ ব্লক মালিকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ জুন) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে নিজ সেচ ব্লকে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আহাদুজ্জামান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত হাফিজ মোল্লার বাড়ী গোপালগঞ্জ সদর উপজেলার বলাকইড় গ্রামে।

এসআই মো: আহাদুজ্জামান জানান, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে হাফিজ মোল্লা তার ইরি ধানের সেচ ব্লকে যান। ক্রমাগত বৃষ্টি আর উজানের পানি বৃদ্ধির ফলে ব্লকের ছোট্ট ঘরটির ভিতরে পানি প্রবেশ করে। এসময় ঘরের ভিতরে থাকা মালামাল ও যন্ত্রপাতি সরিয়ে নেয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে মারাত্মত আহত হন হাফিজ।

পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।