রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ
অদ্য ১৮/০৬/২০২২ শনিবার হারাগাছ সাহিত্য সংসদ এর ১২ তম সাহিত্য আসর’বর্ষা উৎসব’ হারাগাছ হকবাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ও ছড়াকার দিলগীর আলম টিপু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন সংগঠনের প্রধান উপদেষ্টা লেখক ও ইতিহাস গবেষক জনাব আবুল কাশেম মাষ্টার। কবিতা আবৃত্তি করেন সংগঠনের যুগ্ম সম্পাদক তাপস মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান, ১নং সদস্য আহসান হাবীব হিরু,ফরহাদুজ্জামান, সাহিত্য সম্পাদক এম আই শাওন, সহ সাহিত্য সম্পাদক হাবিব রহমতউল্লাহ, কবি চাঁদনী আক্তার,সুমন, রুবেল, ময়নুল প্রমূখ। কবিতা আবৃত্তিসহ হারাগাছের সাহিত্যের অতীত ইতিহাস নিয়ে আলোচনা করেন উপদেষ্টা আবুল কাশেম। সংগঠন নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও সাহিত্য সম্পর্কীয় গঠনমূলক আলোচনা করেন সভাপতি দিলগীর আলম।মুক্ত আলোচনায় আগামী১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে হারাগাছ সাহিত্য সংসদ কর্তৃক লিটল ম্যাগাজিন ‘মানাস’২য় সংখ্যা প্রকাশনার সিদ্ধান্ত গৃহীত হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম।আসর শেষে যুগ্ম সম্পাদক তাপস মাহমুদ এর নেতৃত্বে এক মনোরম পরিবেশে কাঁঠাল উৎসব উদযাপন করা হয়।