• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নারী নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত (২০) নামের এক নারী নিহত হয়েছে।

আজ সোমবার (২০ জুন) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার ফুকরা এলাকায় দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ফুকরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগামী একটি অজ্ঞাত গাড়ী ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলে নিহত হন।

পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তিনি আরো বলেন, নিহত ওই নারীর নাম পরিচয় নিশ্চত করতে পিবিআইকে জানানো হয়েছে। তারা বিষয়টি তদন্ত করে দেখছেন। #