• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২০, ২০২২, ০৪:৩৬ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও রোগ মুক্তি কামনায় পটুয়াখালীর গলাচিপায় পৌর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ রবিবার বাদ আসর পৌর শহরের ওয়াবদা কলনী জামে মসজিদে এ অনুষ্ঠান করা হয়।
গলাচিপা পৌর যুবদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক চাঁন মিয়া, ভাষান মাহমুদ, জহিরুল ইসলাম, নূর সাঈদ, নেসার আহমেদ, সিদ্দিকুর রহমান, মাসুম প্যাদা, সাঈদ খোকন, নাজমুল ইসলাম জুয়েল, পাপন কর্মকার পিকু, হেলাল মাহমুদ, সদস্য মাহাবুবুর রহমান বাবুল, শাহাবুদ্দিন রাড়ী, সোহাগ মিয়া প্রমুখ।